Tech
মহাকাশে কোন ধরনের অস্ত্র মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র
১৯৫৭ সালে মহাকাশ যুগ শুরু হওয়ার পর থেকেই কয়েক দশক ধরে বিভিন্ন দেশ মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারের পাশাপাশি গোপনে সামরিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে। গত সোমবার প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েন করা রয়েছে বলে নিশ্চিত করে
লেখক জাহিদ হোসাইন খান32K বার পড়া

১৯৫৭ সালে মহাকাশ যুগ শুরু হওয়ার পর থেকেই কয়েক দশক ধরে বিভিন্ন দেশ মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারের পাশাপাশি গোপনে সামরিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে। গত সোমবার প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েন করা রয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সেক্রেটারি (বাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা) ট্রয় মেইঙ্ক মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ করেন। এর পর থেকেই মহাকাশে মোতায়ন করা অস্ত্রের ধরন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



