Tech
এক আলোকদিবস দূরত্বে পৌঁছানোর রেকর্ডের দ্বারপ্রান্তে ভয়েজার ১ মহাকাশযান
মহাশূন্যের গভীর অজানাপানে ছুটে চলা নাসার ভয়েজার ১ মহাকাশযান এবার নতুন ইতিহাস গড়তে চলেছে। প্রায় অর্ধশতক বছর ধরে মহাকাশে ছুটে চলা মহাকাশযানটি পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্বে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে। এরই মধ্যে মানুষে
লেখক প্রযুক্তি ডেস্ক48K বার পড়া

মহাশূন্যের গভীর অজানাপানে ছুটে চলা নাসার ভয়েজার ১ মহাকাশযান এবার নতুন ইতিহাস গড়তে চলেছে। প্রায় অর্ধশতক বছর ধরে মহাকাশে ছুটে চলা মহাকাশযানটি পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্বে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে। এরই মধ্যে মানুষের তৈরি কোনো বাহন হিসেবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ডও করছে মহাকাশযানটি।
আলোর গতিতে ২৪ ঘণ্টায় যাতায়াতের দূরত্বকে এক আলোকদিবস বলা হয়। নাসার তথ্য অনুযায়ী, আজ শুক্রবারের মধ্যে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরত্বে পৌঁছাবে, যা এক আলোকদিবসের দূরত্বের সমান। অপর দিকে মহাকাশে ছুটে চলা ‘ভয়েজার ২’ নামে আরেকটি মহাকাশযান ভিন্ন পথে চলার কারণে প্রায় ৯ বছর পর ২০৩৫ সালের নভেম্বর মাসে এই মাইলফলক স্পর্শ করবে।



