Sports
ব্যাট হাতে সূর্যবংশীর এমন পিটুনি, বিশ্ব ক্রিকেট আগে দেখেনি
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল তাঁরই। সবচেয়ে কম বলে ১৫০ ছোঁয়ার রেকর্ডটিও। আজ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের দুমড়েমুচড়ে দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্
লেখক খেলা ডেস্ক107K বার পড়া

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল তাঁরই। সবচেয়ে কম বলে ১৫০ ছোঁয়ার রেকর্ডটিও। আজ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের দুমড়েমুচড়ে দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। দ্রুততম ১৫০ রানের রেকর্ডটাও নতুন করে গড়া ভারতের এই বাঁহাতি ওপেনার ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলার পথে ভেঙে দিয়েছেন ছক্কার রেকর্ডও।
২৮



