Sports
বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি
জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে। পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ। গ্যালারিতে দর্শক, মাঠে খেলোয়াড়, চারপাশে পুরোনো স্টেডিয়ামের চেনা ব্যস্ততা। কিন্তু দিনটি যাঁকে ঘিরে অন্য রকম হয়ে উঠল, তিনি গোল করলেন না, খেললেন
লেখক ক্রীড়া প্রতিবেদক48K বার পড়া

জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে। পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ। গ্যালারিতে দর্শক, মাঠে খেলোয়াড়, চারপাশে পুরোনো স্টেডিয়ামের চেনা ব্যস্ততা। কিন্তু দিনটি যাঁকে ঘিরে অন্য রকম হয়ে উঠল, তিনি গোল করলেন না, খেললেনও না। বরং জানিয়ে দিলেন, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তাঁর সময় ফুরিয়ে আসছে।
নাম শুকি ইতোফুসা। বয়স মাত্র ২২। ফর্টিস এফসির এই তরুণ ফরোয়ার্ড বাংলাদেশের ঘরোয়া ফুটবল ছেড়ে যেতে চান। কোথায় যাবেন, কোন লিগে খেলবেন, সেটি অবশ্য এখনো পরিষ্কার নয়। তবে তাঁর সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের ফুটবলে তাঁর আপাতত মন টিকছে না।



