Sports
মরক্কো নয়, আফকন শিরোপা সেনেগালের
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। গত জানুয়ারিতে ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে একা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে যাওয়ায় পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
লেখক খেলা ডেস্ক126K বার পড়া

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। গত জানুয়ারিতে ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে একা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে যাওয়ায় পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হয়েছিল সেনেগাল। মঙ্গলবার সেই আপিলে জয় পেয়েছে তারা।
সিএএস এক বিবৃতিতে বলেছে, ‘আফ্রিকা কাপ অব নেশনস মরক্কো ২০২৫-এর ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল গ্রহণ করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।’ এর ফলে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পাওয়া সেনেগালের মূল জয় পুনর্বহাল করা হয়েছে।



