Sports
আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ
গুঞ্জন সত্যি হলো না। আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
লেখক খেলা ডেস্ক150K বার পড়া

গুঞ্জন সত্যি হলো না। আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় মোস্তাফিজের নাম নেই। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ এই খবর জানিয়েছে।
সাকিব আল হাসানও নেই এই তালিকায়। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।



