সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হককে (দোলন) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে।
আতাউল হকের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।