শুভ সকাল। আজ ২০ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
‘বন্ধু, বন্ধু’—গ্রিন সিটি থেকে বের হয়ে সড়ক পেরিয়ে বাজারে ঢুকতেই রুশ নাগরিকদের ডাকেন স্থানীয় দোকানিরা। রুশরাও মৃদু হেসে জবাব দেন, ‘বন্ধু’। কেউ দোকানে ঢুকে কেনাকাটা করেন, কেউ আবার দ্রুত পা চালিয়ে চলে যান। পাবনার ঈশ্বরদীর দিয়ার সাহাপুর গ্রামের এই বাজারে এখন এমন দৃশ্য প্রতিদিনের। বিস্তারিত পড়ুন...