National
আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি
চলমান সহিংস পরিস্থিতির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্
লেখক নিজস্ব প্রতিবেদক186K বার পড়া

চলমান সহিংস পরিস্থিতির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। এসব কর্মসূচি হবে ‘গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে’। দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতা–কর্মীরা।


