থানা, সংসদ সদস্যদের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার মধ্যে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বন্ধ রাখা ট্রেনের মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন রয়েছে। সব মিলিয়ে চারটি ট্রেন বন্ধ। এসব ট্রেন দিনে একাধিকবার যাওয়া-আসা করত।
রেলওয়ে সূত্র জানায়, রূপসী বাংলা এক্সপ্রেস সকালে খুলনা থেকে ঢাকায় আসে। এরপর ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বেনাপোল যায়। এরপর বেনাপোল থেকে আবার খুলনায় যায় আন্তনগর ট্রেনটি। গতকাল বুধবার ট্রেনটি খুলনা থেকে ঢাকায় আসে। কিন্তু ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে গিয়ে আর যেতে পারেনি। পরে এই ট্রেনটির যাত্রা বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রেনটি চলাচল করেনি।