National
গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন
রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। শহরের কিছু এলাকায় তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
লেখক প্রতিনিধি152K বার পড়া

রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। শহরের কিছু এলাকায় তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
সন্ধ্যা সোয়া ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেখা যায়। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল দেখা যায়নি।


