National
তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশে সোপর্দ কর
লেখক নিজস্ব প্রতিবেদক49K বার পড়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিকে ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসের অফিস ছেড়ে চলে যান। পরে কয়েকটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আজ বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে।


