Entertainment
একক গানে ফিরছেন ব্ল্যাকপিংকরা
ব্ল্যাকপিংকের ১০ বছর পূর্ণ হয়েছে গত ৮ আগস্ট। দশক পূর্তির পর একক গানে ফিরছেন দলটির তিন সদস্য জেনি, জিসু ও লিসা। এরই মধ্যে নতুন ইপি প্রকাশ করেছেন জেনি। সামনে নতুন গান নিয়ে আসছেন জিসু ও লিসা। ২০২৫ সালে ডেডলাইন ট্যুরে বের হয়
লেখক বিনোদন ডেস্ক134K বার পড়া

ব্ল্যাকপিংকের ১০ বছর পূর্ণ হয়েছে গত ৮ আগস্ট। দশক পূর্তির পর একক গানে ফিরছেন দলটির তিন সদস্য জেনি, জিসু ও লিসা। এরই মধ্যে নতুন ইপি প্রকাশ করেছেন জেনি। সামনে নতুন গান নিয়ে আসছেন জিসু ও লিসা। ২০২৫ সালে ডেডলাইন ট্যুরে বের হয় ব্ল্যাকপিংক। ২০২৬ সালের শুরুতে শেষ হয় ট্যুর। এরপর ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় ইপি ডেডলাইন। প্রায় চার বছর পর এটিই ছিল দলটির প্রথম দলীয় অ্যালবাম।
দলীয় আয়োজন শেষ করে একক গানে ব্যস্ত সময় পার করছেন গ্রুপের সদস্যরা।
সবার আগে ফিরেছেন জেনি। শুক্রবার প্রকাশিত হয়েছে তাঁর নতুন ডিজিটাল ইপি ফলেন অ্যাঞ্জেল। তিন গানের এই ইপিতে আছে ‘ফলেন অ্যাঞ্জেল’, ‘হেভেন’ ও ‘লেস দ্যান আ লাভার’। এর মধ্যে ‘লেস দ্যান আ লাভার’ প্রকাশিত হয় ২৪ জুলাই। গানটির কথা ও সুর করেছেন জেনি। বিকল্প পপ ঘরানার গানটিতে জেনির কণ্ঠ বেশ সংযত।