কখনো সমুদ্রের ধারে, কখনো বরফঢাকা ইউরোপে—ঘুরে বেড়াতে ভালোবাসেন নেহা শর্মা। ভ্রমণের সেই সব মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বলিউডের এই অভিনেত্রী। পর্দায়ও তাঁকে দেখা গেছে নানা ভূমিকায়। রাম চরণের বিপরীতে তেলেগু সিনেমায় অভিনয়জীবন শুরু, ইমরান হাশমির সঙ্গে বলিউডে অভিষেক। এরপর কখনো প্রেমের গল্পের নায়িকা, কখনো আদালতের লড়াইয়ে আইনজীবী। জন্মদিনের ছয় দিন পরই মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন পাঞ্জাবি সিনেমা ‘সঞ্জোগ’।
আজ ২১ নভেম্বর, নেহা শর্মার জন্মদিন। ৩৯ পূর্ণ করলেন অভিনেত্রী। এ উপলক্ষে রইল পর্দায় ও পর্দার বাইরে তাঁর ২০টি ছবি। সঙ্গে রইল তাঁকে নিয়ে কিছু তথ্য।