Entertainment
কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মোট ২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে আসছে এটিএন নিউজ। চ্যানেলটির নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন। তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরাদের
লেখক বিনোদন ডেস্ক122K বার পড়া

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মোট ২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে আসছে এটিএন নিউজ। চ্যানেলটির নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন। তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরাদের সেরা। দেশে ও দেশের বাইরে থাকা কনটেন্ট ক্রিয়েটররা এটিএন নিউজের নির্ধারিত ওয়েবসাইটে (https://bestcontentcreator.atnnewstv.com) নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আয়োজকদের দাবি, দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের উদ্যোগে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এ ধরনের রিয়েলিটি শো দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে। ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬ পাওয়ার্ড বাই স্টেপ’ শিরোনামের এই আয়োজনে চার ধাপের প্রতিযোগিতা পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাবেন প্রতিযোগীরা। বিভাগভিত্তিক বিজয়ী ও সেরাদের সেরার জন্য সব মিলিয়ে থাকছে ২৫ লাখ টাকার পুরস্কার।