Entertainment
শরৎচন্দ্র হয়ে চমকে দিলেন, কে এই অভিনেতা
‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখার্জি। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির টিজার। যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে চমকে দিলেন টোটা রায়চৌধুরী। টিজারে
লেখক বিনোদন ডেস্ক157K বার পড়া

‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখার্জি। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির টিজার। যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে চমকে দিলেন টোটা রায়চৌধুরী। টিজারে মিলল এমন এক সময়ের ঝলক, যেখানে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা একসূত্রে বাঁধা।
ছবিটি নিয়ে পরিচালক সৃজিত বলেন, ‘আমার কাছে এটি হলো এমন এক চিরন্তন গল্প, যেখানে আন্ডারডগ হলো কলম, আর তার প্রতিপক্ষ অত্যাচারী তলোয়ার। বাস্তব ও সাহিত্যের দুই পরিসরেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামের সেই উত্তাল সময়ের কথাই এই ছবি বলে।’


