Entertainment
গ্যারেজভর্তি দামি গাড়ি, চালক হিসেবে কেমন ছিলেন মহানায়ক
পর্দায় কখনো মোটরসাইকেলে পেছনে সুচিত্রা সেন, বাজছে ‘এই পথ যদি না শেষ হয়’। কখনো আবার গাড়ির স্টিয়ারিংয়ে বসে দিব্যি পথ পাড়ি দিচ্ছেন। পর্দায় তাঁকে দেখে মনে হতে পারে, গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো উত্তমকুমারের কাছে ডাল–ভাত। বাস
লেখক বিনোদন প্রতিবেদক155K বার পড়া

পর্দায় কখনো মোটরসাইকেলে পেছনে সুচিত্রা সেন, বাজছে ‘এই পথ যদি না শেষ হয়’। কখনো আবার গাড়ির স্টিয়ারিংয়ে বসে দিব্যি পথ পাড়ি দিচ্ছেন। পর্দায় তাঁকে দেখে মনে হতে পারে, গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো উত্তমকুমারের কাছে ডাল–ভাত। বাস্তবের গল্পটা অবশ্য খানিকটা অন্য রকম।
৩ সেপ্টেম্বর উত্তমকুমারের জন্মশতবর্ষ। ১৯২৬ সালের এই দিনে কলকাতায় জন্মেছিলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়, পরে যিনি হয়ে ওঠেন বাঙালির ‘মহানায়ক’। জন্মের এক শ বছরপূর্তিতে কলকাতাজুড়ে তাঁকে ঘিরে চলছে নানা আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফিরে আসছে তাঁর সিনেমা, অভিনয়, সুচিত্রা সেনের সঙ্গে কালজয়ী জুটির পাশাপাশি ব্যক্তিজীবন ও যাপনের নানা গল্প। মহানায়ক কী খেতে ভালোবাসতেন, অবসর কাটাতেন কীভাবে, কী ছিল তাঁর শখ—এসব নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।


