Entertainment
৭২ বছর বয়সে ৩৫০ কোটির ব্লকবাস্টার
সিনেমার জগতে একজন অভিনেতার সাফল্য সাধারণত মাপা হয় তাঁর হিট ছবির সংখ্যা দিয়ে। টানা ব্যর্থ ছবি একজন তারকার ক্যারিয়ার প্রায় শেষ করে দিতে পারে। কিন্তু বলিউডে এমন একজন অভিনেতা আছেন, যাঁর ক্যারিয়ারের গল্প এই প্রচলিত হিসাবকে পু
লেখক বিনোদন ডেস্ক96K বার পড়া

সিনেমার জগতে একজন অভিনেতার সাফল্য সাধারণত মাপা হয় তাঁর হিট ছবির সংখ্যা দিয়ে। টানা ব্যর্থ ছবি একজন তারকার ক্যারিয়ার প্রায় শেষ করে দিতে পারে। কিন্তু বলিউডে এমন একজন অভিনেতা আছেন, যাঁর ক্যারিয়ারের গল্প এই প্রচলিত হিসাবকে পুরোপুরি উল্টে দেয়। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে তাঁর ঝুলিতে আছে প্রায় ১৮০টি ফ্লপ ছবি। অথচ তিনিই একসময় ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা ছবির নায়ক ছিলেন। আর ৭২ বছর বয়সে এসে পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য। এই অভিনেতা আর কেউ নন, মিঠুন চক্রবর্তী।
অভিষেকেই জাতীয় পুরস্কার
১৯৭৬ সালে নির্মাতা মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক মিঠুনের। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি, যা ভারতীয় সিনেমায় খুব কম অভিনেতার ভাগ্যেই ঘটেছে।
১৯৭৬ সালে নির্মাতা মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক মিঠুনের। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি, যা ভারতীয় সিনেমায় খুব কম অভিনেতার ভাগ্যেই ঘটেছে।


