ইউটিউবে এসেছে সাদিয়া আয়মান অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আরো কিছুক্ষণ’। শিগগিরই পূর্ণদৈর্ঘ্য সিনেমার সুখবর দেবেন। তাঁর আরও খবরাখবর জানাচ্ছেন মনজুরুল আলম
সাদিয়া আয়মানের হোয়াটসঅ্যাপে ফোন দিতেই লাইন কেটে গেল। ওপাশ থেকে মেসেজ করে জানালেন, টানা শুটিং চলছে। ফুরসত পেলেই ফোন দেবেন। দুই ঘণ্টা পর মিলল সেই ফুরসত। ফোন দিয়েই হেসে বললেন, ‘সব দৃশ্যে আমি। একটু যে রেস্ট নেব, সেই সুযোগও নেই। কী আর করব। একের পর এক সিন করলাম। সবই ডে সিন। এখন খাওয়ার বিরতি। মনে হচ্ছে খাওয়া আর কথা একসঙ্গে চালিয়ে যেতে হবে।’
‘জুটি বেঁধে কাজ করি না’