Entertainment
‘আমি সবার নায়িকা হতে চাই’
একসময় ছোট পর্দার নিয়মিত মুখ ছিলেন আশনা হাবীব ভাবনা। ছয় বছর আগে সিদ্ধান্ত নেন, আর নাটকে অভিনয় করবেন না। সে অঙ্গীকারে তিনি অনড় আছেন। সম্প্রতি নতুন আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন। সেই সিনেমার গানের শুটিং শেষ করে পরশু কক্সবাজা
লেখক বিনোদন প্রতিবেদক99K বার পড়া
একসময় ছোট পর্দার নিয়মিত মুখ ছিলেন আশনা হাবীব ভাবনা। ছয় বছর আগে সিদ্ধান্ত নেন, আর নাটকে অভিনয় করবেন না। সে অঙ্গীকারে তিনি অনড় আছেন। সম্প্রতি নতুন আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন। সেই সিনেমার গানের শুটিং শেষ করে পরশু কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন ভাবনা।
কোন সিনেমার শুটিং করলেন জানতে চাইলে ভাবনা বলেন, ‘মাত্র আমাদের গানের শুটিং শেষ হয়েছে। পুরো শুটিং বাকি। শিগগির শুরু হবে। এবার নাচ–গানে ভরপুর ভাবনাকে দেখবেন দর্শক।’ তবে প্রযোজনা প্রতিষ্ঠানের বারণ থাকায় সিনেমাটি নিয়ে খুব বেশি তথ্য দিতে চাননি এই অভিনেত্রী।


