Entertainment
২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য
ছোট ছেলে শাহরুখ বলেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু অন্যের গল্প বোঝার চেষ্টা করতে হবে। ২৬/১১ হামলায় বেঁচে যাওয়া তরুণী দেবিকা রোতাওয়ানের সঙ্গে তাঁর আবেগঘন সাক্ষাৎও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
লেখক বিনোদন ডেস্ক191K বার পড়া

ছোট ছেলে শাহরুখ বলেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু অন্যের গল্প বোঝার চেষ্টা করতে হবে। ২৬/১১ হামলায় বেঁচে যাওয়া তরুণী দেবিকা রোতাওয়ানের সঙ্গে তাঁর আবেগঘন সাক্ষাৎও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
পৃথিবীতে ঘৃণা ছড়াতে খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। একটি বিদ্বেষপূর্ণ মন্তব্য, একটু ভুল–বোঝাবুঝি কিংবা সামান্য উসকানিই কখনো কখনো বড় সংঘাতের জন্ম দিতে পারে। কিন্তু সেই ঘৃণাকে ভালোবাসায় বদলানোর উপায় কী? বলিউড তারকা শাহরুখ খানের কাছে এর উত্তর খুব কঠিন কিছু নয়—সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং বিভেদের বদলে সহাবস্থান।



