গতকাল ২২ নভেম্বর ছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জন্মদিন। কলকাতার মেয়ে, পড়াশোনা করেছেন মাইক্রোবায়োলজি নিয়ে। কিন্তু বিজ্ঞানী হওয়ার পথে না হেঁটে বেছে নিয়েছেন অভিনয়। বাংলা সিনেমা দিয়ে শুরু। এরপর তেলেগু, হিন্দি সিনেমা, টেলিভিশন ও ওয়েব সিরিজ—বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। তবে প্রকাশ ঝার ‘আশ্রম’ সিরিজের ববিতা চরিত্র তাঁকে এনে দিয়েছে সবচেয়ে বেশি পরিচিতি। জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।