Entertainment
ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা
বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় তাঁর সঙ্গে দেখা করে এই খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। শ
লেখক বিনোদন প্রতিবেদক32K বার পড়া

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় তাঁর সঙ্গে দেখা করে এই খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। শুধু সাক্ষাৎ নয়, দীর্ঘদিনের সহকর্মী এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে সময় কাটিয়েছেন, করেছেন খাওয়া-দাওয়াও।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাতের কয়েকটি মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রোজিনা। সেখানে তিনি জানান, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে মেয়ের বাসায় আছেন এই অভিনেতা। তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি প্রকাশ করে রোজিনা লিখেছেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করলাম। শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’



