Entertainment
‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি
ছোটবেলার প্রেমিক জামিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে জারিয়াব। এ সময় তার জীবনে আসে আবু বকর। পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ জারিয়াবের গল্প কোন দিকে যাবে, তা নিয়ে দর্শকের মধ্যে চলছে আলোচন
লেখক বিনোদন ডেস্ক104K বার পড়া

ছোটবেলার প্রেমিক জামিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে জারিয়াব। এ সময় তার জীবনে আসে আবু বকর। পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ জারিয়াবের গল্প কোন দিকে যাবে, তা নিয়ে দর্শকের মধ্যে চলছে আলোচনা। চরিত্রটির কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকেরা। সেই আলোচনায় যোগ দিয়েছেন জারিয়াবের ভূমিকায় অভিনয় করা দুরেফিশান সেলিমও। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ভুলের পর একজন পুরুষ যত সহজে নতুন করে শুরু করার সুযোগ পান, একজন নারীকে তাঁর সিদ্ধান্তের ভার বইতে হয় আরও দীর্ঘ সময়। ধারাবাহিকটি সেই বৈষম্য নিয়েই প্রশ্ন তোলে বলে মনে করেন তিনি। পর্দায় জারিয়াবকে নিয়ে আলোচনার মধ্যেই দুরেফিশানের নতুন একগুচ্ছ ছবি নজর কেড়েছে। বরফনীল বা আইস ব্লু শিফন শাড়ির সঙ্গে তিনি পরেছেন হাতে কারুকাজ করা ব্লাউজ। শাড়ির ফিকে নীল আর ধূসর আভা, রুপালি সিকুইনের ঝিলিক ও গাঢ় লাল নেইল পলিশ মিলিয়ে সাজে এসেছে রঙের বৈপরীত্য। মজার ব্যাপার, নকশাকার নিমরা খোখার ইনস্টাগ্রামে এই পোশাকের নামও জানিয়েছেন ‘জারিয়াব’। ১০ ছবিতে দেখা যাক দুরেফিশানের সাজ, সঙ্গে তাঁর পর্দার কয়েকটি উল্লেখযোগ্য কাজের গল্প।



