বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে। এখানে যে বাড়িটিতে তিনি থাকতেন তা আজও আছে। সেই বাড়িতে রয়েছে জগদীশ চন্দ্রের ব্যবহৃত একটি লোহার সিন্দুক। জগদীশ চন্দ্রের মৃত্যুর পর সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি সিন্দুকের চাবি। আর কেউ সাহস করে খোলেওনি সিন্দুকটি। সিন্দুকটি খোলার জন্য গিরিডির বিজ্ঞানমনস্ক মানুষ দাবি জানালেও প্রশাসন এই সিন্দুক খুলতে পারেনি।
তবে এবার সেই সিন্দুকটি খোলার অনুমতি দিয়েছেন ঝাড়খন্ডের হাইকোর্ট।