ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে হওয়া মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কয়েকজন বিচারক। এতে রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে থাকা নেতানিয়াহু কিছুটা স্বস্তি পেতে পারেন।
বিচারকেরা অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলা তিনটি মামলার প্রথমটিতে তাঁকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা খুবই কম। এ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইতিবাচক খবর প্রকাশের বিনিময়ে তিনি একটি সংবাদমাধ্যমকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দিয়েছিলেন।