শীত তখন সবে পড়তে শুরু করেছে। আরব সাগরের তীরে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই সন্ধ্যা নামতেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাড়তে থাকে কোলাহল। নানা বয়সী মানুষ ঘুরতে বের হন শহরের পথে পথে। শহরের বিখ্যাত স্মৃতিসৌধ গেটওয়ে অব ইন্ডিয়ার আশপাশেও ভিড় জমায় মানুষ। সমুদ্রের পাড়ে সময় কাটাতে আসেন অনেকে।
২০০৮ সালের ২৬ নভেম্বরের এমনই এক সন্ধ্যা গড়িয়ে রাত তখন ৮টা। অন্ধকার ফুঁড়ে সমুদ্র থেকে রাবারের ডিঙিনৌকা মুম্বাইয়ের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকে।