চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশে আজ বুধবার সকালে রওনা দিয়েছে দেশটির মহাকাশযান ‘শেনঝৌ-২৪’। মহাকাশযানটিকে বহন করছে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। এই মহাকাশযানে তিন নভোচারী রয়েছেন। তাঁদের দুজন চীনের নাগরিক। নাম তাং হংবো ও উ ই। অপরজন পাকিস্তানের নভোচারী জিশান আলী।
জিশান আলীর মাধ্যমে চীন প্রথমবারের মতো কোনো বিদেশিকে মহাকাশে পাঠাচ্ছে। চীনের মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য জিশান বেইজিংয়ে সাত মাস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর ভাষ্য, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’