World
সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রিয়াদ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত রিয়াদ টাওয়ারে এ হামলায় ১১ জন আহত হয়েছেন। রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে সৌদি পাবলিক ইনভেস্
লেখক এএফপি93K বার পড়া

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রিয়াদ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত রিয়াদ টাওয়ারে এ হামলায় ১১ জন আহত হয়েছেন। রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর।
সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৯ জন বিদেশি ও ২ জন সৌদি আরবের নাগরিক। বিদেশিদের মধ্যে চারজন হলেন মিসরীয়। এ ছাড়া তিনজন নেপালের ও দুজন ভারতের নাগরিক।



