ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে একটি চুক্তি করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। চুক্তিটি হয়েছে ইয়াশার ও নেতানিয়াহুবিরোধী আরেক দল ইসরায়েল বেইতেনুর মধ্যে। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর এটিই বিরোধী দলগুলোর মধ্যে প্রথম কোনো জোট চুক্তি।
গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর আগামী ৬ ডিসেম্বরের মধ্যে গাদি আইজেনকটকে সরকার গঠনের জন্য আলোচনার সময় দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তখন থেকে সরকার গঠনের জন্য দফায় দফায় আলোচনা চলছে।