মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তিনি এ ঘোষণা দেন।
জার্মান সংবাদমাধ্যমগুলোর তথ্য, চলতি মাসে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একটি গোয়েন্দা প্রতিবেদন আদান–প্রদান হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ৬০ দিনের মধ্যে মহাকাশে অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। তবে কোন দেশ এ গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে, তা স্পষ্ট নয়।