World
সৌরভ অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পাওয়ায় ক্ষমতার ভেতরের কোনো অশিক্ষিতের হিংসা হচ্ছে: দিপকে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হলো না। গতকাল সোমবার রাতে দিল্লি বিমানবন্দরে তোলা এক ভিডিও বার্তায় সৌরভ নিজেই এই অভিযোগ করেছেন। তিনি বলেন, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেই
লেখক প্রতিনিধি46K বার পড়া

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হলো না। গতকাল সোমবার রাতে দিল্লি বিমানবন্দরে তোলা এক ভিডিও বার্তায় সৌরভ নিজেই এই অভিযোগ করেছেন। তিনি বলেন, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেই তাঁকে আটকে দেওয়া হয়। বলা হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে।
বাধা পেয়ে সৌরভ বিমানবন্দর থেকেই এক্সে এক ভিডিও বার্তায় সরকারের প্রতি তাঁর ক্ষোভের কথা জানান। তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। প্রশ্নাতীত তার উৎকর্ষ। আমাকে সেখানে যেতে দেওয়া হলো না। এই সরকার পড়াশোনা, জ্ঞান, বিতর্ক, প্রশ্ন করাকে ভয় পায়।’



