নিজ পদে ফিরেছেন জেনসেন হুয়াং। আবারও তিনি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং জেনসেন হুয়াংকে সিইও পদে পুনর্বহাল করা হয়েছে। তাদের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর তথ্য ফাঁস হওয়ার পর ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। যাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর এই কেলেঙ্কারি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল, তিনি একজন চীনা নারী ব্যবসায়ী।