World
এনভিডিয়ায় হুয়াংকে পুনর্বহাল: ট্রাম্প বললেন, ‘সমঝোতাটা আমিই করেছি’
চীনের সন্দেহভাজন এক গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগে বাধ্য হওয়ার দুই সপ্তাহ না পেরোতেই জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। অথচ কয়েক দিন আগেই প্র
লেখক বিবিসি21K বার পড়া

চীনের সন্দেহভাজন এক গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগে বাধ্য হওয়ার দুই সপ্তাহ না পেরোতেই জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। অথচ কয়েক দিন আগেই প্রতিষ্ঠানটিতে ফেরার বিষয়ে হুয়াংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুয়াংকে পুনর্বহাল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ছিল এনভিডিয়া। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, প্রযুক্তি খাতের এই জায়ান্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে সিদ্ধান্ত বদলাতে ‘রাজি’ করানোর পেছনের ‘সমঝোতাটা তিনিই করেছেন’।



