ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি গ্রামে গতকাল রোববার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েলের সশস্ত্র অবৈধ বসতি স্থাপনকারীরা। তারা সেখানে গাড়িতে আগুন দিয়েছে, দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে রেখেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এ হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া নেতা গাদি আইজেনকট।