World
নিউইয়র্কে জাদুঘরের আঙিনায় দর্শনীয় রেস্তোরাঁ, ভোজনরসিকদের নতুন গন্তব্য
মধ্যদুপুর, ঝাঁ–চকচকে রেস্তোরাঁ। খাওয়ার সময় ভিড় করেছেন অনেকে। কারও পাতে রঙিন সালাদ। কেউ প্লেটে গ্রিল করা চিংড়ি তুলে নিয়েছেন। কারও–বা পাতে সুস্বাদু পাস্তা। তবে রেস্তোরাঁটির আসল চমক এর খাবারে নয়, বরং এর অদ্ভুত সুন্দর ঠিকানা
লেখক এএফপি50K বার পড়া
মধ্যদুপুর, ঝাঁ–চকচকে রেস্তোরাঁ। খাওয়ার সময় ভিড় করেছেন অনেকে। কারও পাতে রঙিন সালাদ। কেউ প্লেটে গ্রিল করা চিংড়ি তুলে নিয়েছেন। কারও–বা পাতে সুস্বাদু পাস্তা। তবে রেস্তোরাঁটির আসল চমক এর খাবারে নয়, বরং এর অদ্ভুত সুন্দর ঠিকানায়। রেস্তোরাঁটি গড়ে উঠেছে জাদুঘরে।
শিল্পকলায় বুঁদ হওয়ার পাশাপাশি সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার এ সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে; নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টে। জাদুঘর বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোয় খাবার বলতে আমরা সাদামাটা ক্যাফেটেরিয়ার কথাই ভাবি। নিউইয়র্কের জাদুঘরগুলো সেই গৎবাঁধা ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছে।



