যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির সিনেটর চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হলে তাঁর সঙ্গে কাজ করা কঠিন হবে।
স্থানীয় সময় গতকাল রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা লিখেছেন ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, ‘চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য খুব কঠিন হবে।’
পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ‘এর আগেও নেতা হিসেবে তিনি (শুমার) চরম ব্যর্থ হয়েছেন। ইতিহাসের সবচেয়ে খারাপ নেতাদের একজন তিনি। তিনি যে এবারও ব্যর্থ হবেন, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’