ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তারা সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরবর্তী রাবিগ তেল শোধনাগারে হামলা চালিয়েছে। গতকাল রোববার এ হামলা চালানো হয়।
হুতিদের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র তেল শোধনাগারটিতে সরাসরি আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। সৌদি আরবও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধের মধ্যেই গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে নতুন করে হুতিদের সংঘাত শুরু হয়।