World
হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত
হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
লেখক এএফপি58K বার পড়া

হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
ব্যাপক সেবা বিপর্যয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কেয়ার্নক্রসের নেই।



