ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে, বিচার চলছে। দেশের বাইরেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে ক্ষমতা থেকে সরাতে এবার দেশটির বিরোধী জোট একজোট হয়েছে। বিরোধী জোট সফল হলে যুদ্ধবাজ এই নেতার রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারে।
মাথায় ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। দেশেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক ফৌজদারি মামলার বিচারকাজ চলছে। অভিযোগ আছে, এসব মামলা থেকে দেশের জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু করেন।