World
ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে
এত দিন ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘বেহাল’ ভারতীয় অর্থনীতির ছবি তুলে ধরছিলেন। সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়েও তিনি বলেছেন ভারত ‘অর্থনৈতিক বিপর্যয়ের’ মুখে দাঁড়িয়ে রয়েছে। কী আশ্চর্য, গতকাল বৃহস্পতি
লেখক প্রতিনিধি83K বার পড়া

এত দিন ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘বেহাল’ ভারতীয় অর্থনীতির ছবি তুলে ধরছিলেন। সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়েও তিনি বলেছেন ভারত ‘অর্থনৈতিক বিপর্যয়ের’ মুখে দাঁড়িয়ে রয়েছে। কী আশ্চর্য, গতকাল বৃহস্পতিবার তারই প্রতিধ্বনি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে।
দেশের শিল্পপতিদের কড়া ভাষায় সমালোচনা করে মোদি বলেন, ‘আপনাদের আমি ভরিয়ে দিয়েছি। ঝুড়ি ঝুড়ি সুবিধা দিয়েছি। কিন্তু আপনারা না বাড়িয়েছেন কর্মসংস্থান, না বাড়িয়েছেন কর্মীদের বেতন। কিছুই করেননি আপনারা। শুধু নিয়েই গেছেন।’



