World
সোনিয়া গান্ধীর আত্মকথায় ৫৬ ভুল, এমনকি ভারতের রাষ্ট্রপতির নামও ভুল
উদ্দীপনা, উন্মাদনা এবং বিক্রির ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ সম্ভবত এক রেকর্ডও স্থাপন করে ফেলেছে—তথ্যগত ভুলের। এই মাপের কোনো বিশিষ্ট মানুষের স্মৃতিক
লেখক প্রতিনিধি71K বার পড়া

উদ্দীপনা, উন্মাদনা এবং বিক্রির ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ সম্ভবত এক রেকর্ডও স্থাপন করে ফেলেছে—তথ্যগত ভুলের। এই মাপের কোনো বিশিষ্ট মানুষের স্মৃতিকথায় এত ভুল আর কোনো বইয়ে আছে কি না সন্দেহ। সেসব কোনো ছাপার ভুল বা ‘টাইপো’ নয়; মারাত্মক সব তথ্যগত অসংগতি।
সোনিয়ার মতো এক ব্যক্তি তাঁর দেশের রাষ্ট্রপতির নাম ভুল লিখবেন অথবা রাজ্যসভার নির্বাচন সম্পর্কে অবগত থাকবেন না কিংবা তাঁর স্বামীর প্রথম নির্বাচনী সাফল্যে দলের প্রাপ্ত আসনসংখ্যায় গরমিল থাকবে এবং কোনো রাজ্যের রাজধানীর নাম ভুল লিখবেন, অবশ্যই তা মেনে নেওয়া যায় না।



