World
আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট ও আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক অংশ
লেখক রয়টার্স, এএফপি39K বার পড়া

ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট ও আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক অংশীদারত্ব গড়বে কি না, এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নেতানিয়াহুবিরোধী শিবিরকে।
গাজায় জাতি নিধন, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। বুথফেরত জরিপ ও আংশিক গণনায় নেতানিয়াহু কিংবা তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট—কোনোটিরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি।



