ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের জোটের সঙ্গে সমানে সমান টক্কর দিচ্ছে দেশটির বিরোধী জোট। এবার বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছে ইয়াশার পার্টি। দলটির নেতা একজন সাবেক সেনাপ্রধান, নাম গাদি আইজেনকট।
এবারের নির্বাচনী লড়াইয়ে আইজেনকটের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি খুবই সাধারণ ও অনস্বীকার্য বিষয়—তিনি বেনিয়ামিন নেতানিয়াহু নন। আর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর একটিতে অনেক ভোটারের কাছে তাঁকে ভোট দিতে হয়তো শুধু এই একটি কারণই যথেষ্ট।