World
দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আসন্ন বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত। আগামী ২০ ও ২১ নভেম্বর নয়াদিল্লিতে এসসিওর ‘সভ্যতাগত সংলাপ’ সম্মেলন বসছে। তাতে যোগদানের জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব
লেখক প্রতিনিধি25K বার পড়া

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আসন্ন বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত। আগামী ২০ ও ২১ নভেম্বর নয়াদিল্লিতে এসসিওর ‘সভ্যতাগত সংলাপ’ সম্মেলন বসছে। তাতে যোগদানের জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জম্মু–কাশ্মীরের পেহেলগামে ২০২৫ সালের মে মাসে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়েছিল। সেই থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের শৈত্য নতুনভাবে জমাট বেঁধেছে। আওরঙ্গজেব খান খিচি ভারতে এলে সেটা হবে প্রথম ব্যতিক্রম। ২০২৩ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো গোয়ায় এসসিও পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছিলেন।



