ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গতকাল মঙ্গলবারের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল কিংবা জোট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, এখন কী হবে? কীভাবে গড়া হবে দেশটির নতুন সরকার?
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে আল–জাজিরার খবরে জানা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসনে জিতেছে। আর সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টিতে জিতেছে। আরব লিস্ট জিতেছে ১৯টি আসনে।