World
আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলে একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সমর্থকদের সামনে এ ঘোষণা দেন।
লেখক বিবিসি, আল–জাজিরা73K বার পড়া

ইসরায়েলে একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সমর্থকদের সামনে এ ঘোষণা দেন।
আজ বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’
গতকাল মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপে (এক্সিট পোল) বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও সর্বশেষ হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ঘুরে দাঁড়িয়েছে।



