ককরোচ জনতা পার্টির (সিজেপি) সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ‘অপরাধে’ বলিউড অভিনেতা ইমরান খানকে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) ভারত ছেড়ে চলে যেতে হচ্ছে না। মঙ্গলবার বোম্বে হাইকোর্ট জানিয়েছেন, ইমরানের করা মামলার পরবর্তী শুনানি হবে ২ নভেম্বর।
জনপ্রিয় অভিনেতা আমির খানের ভাগনে ইমরানকে ভারত সরকার ওই নির্দেশ দিয়েছিল। কারণ, ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ‘ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন’ (ওসিআই) কার্ড প্রাপক। ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের ভারত সরকার ওই কার্ড দিয়ে থাকে, যাতে তাঁরা এ দেশে যখন খুশি আসতে–যেতে পারেন। বিদেশি হয়েও মনেপ্রাণে ভারতীয় থাকতে পারেন। এ দেশে বিনিয়োগ করতে পারেন। ব্যবসা–বাণিজ্য করার অধিকারও তাঁদের থাকে।