World
সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবার অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। চলতি মাস থেকেই তিনি দেশটির প্রাচীনতম এই বিদ্যাপীঠে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
লেখক কাউসার খান57K বার পড়া

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবার অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। চলতি মাস থেকেই তিনি দেশটির প্রাচীনতম এই বিদ্যাপীঠে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জেসিন্ডা আরডার্ন চিকিৎসা ও স্বাস্থ্য অনুষদের অধীন জনস্বাস্থ্য স্কুলে কাজ করবেন। তিনি বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেবেন, বিশেষ কর্মশালা পরিচালনা করবেন এবং শিক্ষার্থী ও গবেষকদের দিকনির্দেশনা দেবেন। সহমর্মী নেতৃত্ব, সামাজিক ঐক্য, নাগরিক আস্থা এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা হবে তাঁর কাজের মূল ক্ষেত্র। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নীতি গবেষণাগার ও উপাচার্যের দপ্তরের বিভিন্ন উদ্যোগেও তিনি সরাসরি যুক্ত থাকবেন।



