World
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষায় চালু ‘অক্সিজেন বাস’
দাবানলের কারণে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের একটি শহরের বাসিন্দারা শ্বাসকষ্টে ভুগছেন। খুব শিগগির আগুন নেভার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সেখানে চালু করা হয়েছে বিশেষ একধরনের বাস। সেগুলোতে ধোঁয়া থেকে মানুষকে
লেখক রয়টার্স82K বার পড়া
দাবানলের কারণে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের একটি শহরের বাসিন্দারা শ্বাসকষ্টে ভুগছেন। খুব শিগগির আগুন নেভার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সেখানে চালু করা হয়েছে বিশেষ একধরনের বাস। সেগুলোতে ধোঁয়া থেকে মানুষকে স্বস্তি দিতে থাকবে অক্সিজেন ও চিকিৎসাকর্মী।
ইন্দোনেশিয়ায় দাবানল নিয়মিতই দেখা যায়। মূলত সুমাত্রা ও বোর্নিও দ্বীপে এ ধরনের আগুন বেশি লাগে। তবে এবারের দাবানলকে বলা হচ্ছে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এই দাবানলের জেরে ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আকাশও ধোঁয়ায় কমলা রঙের হয়ে উঠেছে।



